কুড়িগ্রামে ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। এ সময় সোহান হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতকার্মীদের মারধরে শরিফুল ইসলাম সোহানের মৃত্যু হয়।