সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের দুই সদস্য ইতি রানী ও সাথী বিশ্বাসকে মাগুরা জেলা প্রশাসন, ফুটবল সমিতি ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে সংবর্ধনা দিয়েছে। গতকাল মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলার এ দুই কৃতী সন্তানের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান,
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।










