শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও স্লোগান নিয়ে গতকাল সকালে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিড়ি শিল্পের শ্রমিক ও মালিক সমন্বয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পে নতুন কোনো করারোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি কমদামি সিগারেট ও বিড়ি শিল্পের মধ্যে বৈষম্য নিরসনের জন্য দাবি জানানো হয়। জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা বিড়ি মজদুর ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেনের সঞ্চালনায়, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারোফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সহসভাপতি কাজী হুমায়ূন কবির, সহসাধারণ সম্পাদক, নয়ন সেখ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক ও পাবনা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বিড়ি শিল্পে অসহায় মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বেশির ভাগ বিধবা অথবা স্বামী পরিত্যক্তা নারী। যারা ঘরে বসে রোজগার করে জীবিকা নির্বাহ করে থাকেন। তাই এ শিল্প ধ্বংস হলে হাজার হাজার অসহায় নারীকে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। সরকার চলতি অর্থবছরে বিড়ির ওপর কর আরোপ না করায় শিল্প মালিক ও শ্রমিকরা ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
প্রস্তাবিত বাজেটে পাবনার বিড়ি শিল্প মালিক-শ্রমিকদের সন্তোষ
শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও স্লোগান নিয়ে গতকাল সকালে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিড়ি শিল্পের শ্রমিক ও মালিক সমন্বয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও স্লোগান নিয়ে গতকাল সকালে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিড়ি শিল্পের শ্রমিক ও মালিক সমন্বয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










