সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ
বলেছেন, বাচ্চাদের সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। এই বাচ্চাদের
যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হবো। আন্দোলনে হতাহতদের হাসপাতালের
রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতদের পুনর্বাসনের জন্য যা
যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তার নৈতিকতার জায়গা থেকে করবে। আহতদের পুনর্বাসিত করবে
মন্ত্রণালয়।
আজ সোমবার (১৯ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে
উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তখন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন।
উপস্থিত চিকিৎসকদের সুচিকিৎসার জন্য যা যা করতে হবে সব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি যত্ন, ভালোবাসা,সু চিকিৎসা ও সেবার মান এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান কর্তব্যরত
চিকিৎসকদের।
উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ আরো
বলেন, আমরা
নতুন করে ডাক্তারদের পেলাম, নতুন করে চিকিৎসা সেবা দেখলাম। এই ডাক্তার ও সেবাই চায়
নতুন বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয়ে একটি সেল খোলা কথাও জানান উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান,
ঢাকা মেডিকেলের উপ-পরিচালক ডা. মো. খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম,
ডা. আব্দুর রহমান ও ডা. আ. সামাদ প্রমুখ।










