প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ প্রমুখ।