রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলকে চাপা দেয়া ডাম্প ট্রাকে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বেলা ১টার দিকে উপজেলার দৌলতদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আলমাস শেখ (৫০) গুরুতর আহত হন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়েত হোসেনের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।