বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। গতকাল সকালে উপজেলার চরশোনাকুর গ্রামে তরমুজ খেত পরিদর্শন শেষে তিনি এ সভা করেন। মনিরুল ইসলাম বলেন, ‘তরমুজ চাষ, বিক্রি ও পরিবহনে ব্যাপক চাঁদাবাজি হতো চরশোনাকুরসহ বিভিন্ন এলাকায়। ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশে আমরা চাঁদামুক্ত ব্যবসা নিশ্চিত করতে চাই।’
মতবিনিময়
বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম।
বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম।










