ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের এ অভিযান চলে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।