মাগুরা জেলা শহরের নীজনান্দুয়ালী শেখপাড়া থেকে আজিজুর রহমান নামে এক গৃহশিক্ষকের মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। জেলা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের শরীরে ক্ষতের চিহ্নসহ পোড়া দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।