চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমকে (৩৭) দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।