উজানের ঢলে তিস্তা নদীতে ভেসে এসেছে ভারতীয় ছয় নাগরিকের মরদেহ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গত শুক্রবার বিভিন্ন সীমান্ত দিয়ে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এদের মধ্যে পাঁচজনই ভারতীয় সেনাবাহিনীর সদস্য বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে।
রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন বলেন, ‘তিস্তা বিপর্যয়ের কারণে ভারতীয় সেনাবাহিনীর ২৩ সদস্যের একটি কনভয় ভেসে যায়। একই সঙ্গে কিছু গোলাবারুদও ভেসে যায়। আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে পাঁচটি মরদেহই সেনাবাহিনীর জওয়ান বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। আমরা স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকতে বলেছি। কেননা, ভারতীয় সেনাবাহিনীর কিছু গোলাবারুদ তিস্তায় ভেসে এসেছে। এগুলো দেখামাত্র স্থানীয় পুলিশ বা বিজিবিকে খবর দেয়ার জন্য বলা হয়েছে।’










