মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের দুটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফলে ৩৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধারের পাশাপাশি বাধা কেটেছে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে থেকে বিকেল ৪টা পর্যন্তাচলে এ উচ্ছেদ অভিযান। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে রেখেছে
প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি ক্যামিকেলস লিমিটেড নামের
প্রতিষ্ঠান দুটি।
এর মধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা-মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরোদমে শুরু হয়েছে। কিন্তু নোটিস দেয়ার পরও প্রতিষ্ঠান দুটি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপণ করে।
এ জমি নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশও সরকারের অনুকূলে। তাই বিধিমোতাবেক
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান,
বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৭০ শতাংশ জমির মূল্য ৩৫ কোটি টাকা।
তিনি বলেন, সরকারি জমিটি উদ্ধারের ফলে ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫
হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাধা কেটেছে।
এছাড়া গুরুত্বপূর্ণ ঢাকা-পঞ্চবটি-মুক্তারপুর- মুন্সিগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির
অধিগ্রহণের পরে শুরু হয়েছে সড়ক প্রশস্ত করণ কার্যক্রম। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে
পুরো দমে গতি ফিরবে এই বৃহৎ উন্নয়ন প্রকল্পের।










