ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম পথে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন ছয়-সাত হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই কম।