আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’-এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এ সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী-পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
সমাবেশে পরিবেশকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, কবি সরদার গিয়াস উদ্দীন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ন বিশ্বাস কেডি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের তরিকুল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।










