দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আটজন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গতকাল সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।