সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ভারত সীমান্ত থেকে পাথর আনতে গিয়ে পানিতে ডুবে আবুল হাসেম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে প্রবল বাতাসের তোড়ে বারকি নৌকাটি ডুবে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।