তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক নয়, একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা বলেন।

আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গভবনের আশেপাশে বিক্ষোভ না করার পরামর্শও দেন।