আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহের ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল্লাহ।
আজ রোববার (৭ ডিসেম্বর) চূড়ান্ত তফসিল নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।















