লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব। গতকাল শুরু হয়ে উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নানা আয়োজন থাকবে মেলায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো। মেলায় জেলার প্রান্তিক পর্যায় থেকে পিঠাশিল্পীরা অংশ নিয়েছেন।