বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে বগুড়ায় ছাত্র-শিক্ষক পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. নাফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।