আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ড. ইউনূস যেসব কথা বলে বেড়াচ্ছেন সেগুলো অসত্য এবং কথাগুলো বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।’ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ড. ইউনূস প্রসঙ্গে প্রতিনিধি দলটির সঙ্গে কী আলোচনা হয়েছে—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে ওনাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে। এজন্য তারা ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছিলেন। আমি তখন বলেছি, ড. ইউনূসের ব্যাপারে কী কী মামলা আছে। বলেছি, প্রথম যে মামলা আছে, তিনি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেয়া হয়েছে।