বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশীদ। এ সময় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি কর্মী রাহাত আলী, আব্দুল হান্নান ও ফয়সাল মাহমুদসহ অন্যরা।