আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মহিউদ্দিন মহারাজ। সম্প্রতি ভাণ্ডারিয়ায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান। এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

মহিউদ্দিন মহারাজের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিলপালায়। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন। মহিউদ্দিন মহারাজের বাবা প্রয়াত শাহাদাৎ হোসেন ছিলেন তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান। তার মেজ ভাই মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। আরেক ভাই শামছুদ্দীন তেলিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। আরেক ভাই সালাউদ্দিন ব্যবসায়ী।