জয়তী সোসাইটি যশোর ও নারীপক্ষের উদ্যোগে গতকাল সকালে দেড় সহস্রাধিক নারীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানে যশোর জিলা স্কুল বটতলা থেকে শুরু হয়ে মানববন্ধনের বিস্তৃতি ছিল প্রেস ক্লাব পর্যন্ত। এতে নেতৃত্ব দেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ।
মানববন্ধন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










