পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ এবং আরবিএস পরীক্ষায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জন অফিস, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চালক, সুপারভাইজার, হেলপারসহ ১৯০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।