চট্টগ্রাম ইপিজেডের দু’টি কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ (১৭ অক্টোবর) সকাল ৭ টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি যুক্ত ছিল সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সবাই একসঙ্গে কাজ করার ফলে আগুন আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।

cepz 2

ছবি- বণিক বার্তা

এদিকে, কীভাবে আগুনের সূত্রপাত হলো সেটি খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এ কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।