নরসিংদীতে মাহাবুবুল হোসেন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তার দুই সহযোগীও গুলিবিদ্ধ হন। সদর উপজেলার মেহেরপাড়ার ভগিরথপুরে এ হামলার ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হোসেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন।
নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার জানান, মাহাবুবুল হোসেনকে বাঁচাতে গিয়ে পাপ্পু ও ফরহাদ নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।










