বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প-২০২৫। রাজশাহী নভোথিয়েটারে আজ উদ্বোধন শেষে রেজিস্ট্রেশন, গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন সেশন, ক্যাম্পেইন, অলিম্পিয়াড ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে এ আয়োজন চলবে তিনদিন। এতে রাজশাহী বিভাগের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবেন। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা।