রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় মো. রহিম ও মনির হোসেন নামে দুজনকে দণ্ড দেয়া হয়। তারা দুজনই লংগদু উপজেলার বাসিন্দা।