মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে বাজারের তরকারিপট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় বাজারের সিসি ক্যামেরা ও দোকানের তালা ভেঙে কর্মচারীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে প্রায় ৫ লাখ টাকা ও ৩৫-৪০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম জানান, জড়িতদের শনাক্তে পুলিশ, সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ করছে।










