বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মাস্টারবাড়ী উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে মিলিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন মাস্টার, হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, আবু সাঈদ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ প্রমুখ।
ভালুকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।










