দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রৌপ্যের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সোমবার (৯ মার্চ) স্বর্ণের দাম কমানোর নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের রৌপ্য প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম নির্ধারিত হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।















