মার্কিন ‘‌বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। এ সফরের মূল উদ্দেশ্য শিক্ষা ও শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করা।

আজ শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সফরকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়নে সহায়ক অংশীদারত্ব আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।