নেত্রকোনার বারহাট্টায় জেলা রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় বন্যাকবলিত পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। গতকাল উপজেলার রায়পুর ইউনিয়নের দুধকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ।