মাদারীপুরে এক যুবককে ছুরিকাঘাত করে ১৮ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ১২টার দিকে শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত তন্ময় বেপারীকে (২৫) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।