পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা—প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীসহ সরকারি ও এনজিও কর্মকর্তারা।
মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনা
পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা—প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা—প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










