ফেনীর ছাগলনাইয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বিজিবি। গতকাল সকালে উপজেলার যশপুর সীমান্ত ক্যাম্পে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন। মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করে। এছাড়া শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।