ঠাকুরগাঁও সুগার মিলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মিলগেটের পশ্চিম সাবজোনের হরিনারায়ণপুরের আখচাষী আনোয়ার হোসেনের ক্ষেতে রোপা পদ্ধতিতে আখ চাষের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন। এ সময় কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন, পিডিএম ঢাকার মহাব্যবস্থাপক আখলাছুর রহমান, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম প্রমুখ।