কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাগরপথ ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিচ্ছেন দেশের ৩৫ সাঁতারু। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ষড়জ অ্যাডভেঞ্চার। গতকাল সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু করেন প্রতিযোগীরা। নির্ধারিত রুট ধরে তারা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে সাঁতার শেষ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩৭ জন সাঁতারু নাম জমা দিলেও চূড়ান্তভাবে ৩৫ জন অংশ নিচ্ছেন।