নাটোরে জাল টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রিপন (৩৩) ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুর কাছ থেকে ১ হাজার টাকার ১৩টি এবং ৫০০ টাকার ২৪টি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।