বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালাগুলো ৫ এপ্রিল শুরু হয়ে গতকাল শেষ হয়। এতে বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশী এয়ারলাইনসের মোট ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) এবং আইসিএও অডিটর ও আইসিএও সার্টিফায়েড ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলমগীর।
বেবিচকের আয়োজনে বিদেশী বিমান সংস্থার প্রস্তুতি কর্মশালা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভসেক বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘সাপ্লিমেন্টারি স্টেশন প্রসিডিউর (এসএসপি) প্রস্তুতি বিষয়ক’ তিনটি কর্মশালার আয়োজন করা হয়।










