ঢাকার দোহার উপজেলার লকডাউনে কর্মহীন সিএনজি অটোরিকশা চালকদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব বেপারী, সহসভাপতি আবুল বাশার মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার প্রমুখ।