মাগুরা সদর উপজেলার পাঁজাখোলা গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গোলাম নবী মোল্ল্যা (৭০) ও বাবর আলী বিশ্বাস (৬০)। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
মঞ্জুরুল বলেন, মাগুরার উদ্দেশ্যে মহম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাস মাগুরা-নড়াইল মহাসড়কের পাঁজাখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই গোলাম নবী ও বাবর আলীর মৃত্যু হয়। তাদের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আহত অবস্থায় শারমিন, রাশিদা, নুর ইসলাম, মারুফ, রেজাউল ইসলাম, নুসরাত, মজিদ বাচ্চুসহ ২০ জন আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।










