‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে। গতকাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জীবন বীমা করপোরেশন সেলস অফিস-৯০ সিরাজগঞ্জ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।