মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বায়েজিদ হোসেন (২৬) ও আলামিন বিশ্বাস (৩৫) নামে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় বাসের ধাক্কায় বায়েজিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে।
বিকেলে মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের বেথুলিয়া গ্রামে বাসের ধাক্কায় আলামিন ও আরিফ নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আহত এ দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলামিনের। তিনি নড়াইল জেলার লোহাগাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে। আহত অপর ব্যক্তি আরিফ হোসেন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ।
ওসি নাসির উদ্দিন আরো বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ঘটনায় মাগুরা সদর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত