নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল হিল ফিন্দাল শারক্কীয়ার অভিযুক্ত দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আমলী আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের একটি পাহাড়সংলগ্ন এলাকায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হন জঙ্গি সংগঠনটির শুরা সদস্য মাকসুদুর রহমান ওরফে রনবির ওরফে মাসুদ (৪৪)  ও সদস্য মো. আবুল বাসার মৃধা ওরফে আলম ওরফে কয় (৪৪)। এ দুজনসহ সংগঠনটির গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। আজ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।