গাংনী পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। নির্বাচনে সব কয়টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন ও নির্বাচন কমিশন।
জেলা রিটার্নিং অফিসার আহম্মেদ আলী জানান, গাংনী পৌর এলাকার নয়টি কেন্দ্রের ৬১টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭।
তিনি আরো জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নয়টি কেন্দ্রে নয়জন ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও চারটি গ্রুপে ৩২ জন র্যাব সদস্য টহল প্রদান দেবেন। এছাড়া পুলিশ বাহিনী প্রতিটি কেন্দ্রে অবস্থান করবে।
এবারে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। সেক্ষেত্রে পোলিং অফিসারদের প্রশিক্ষণ ছাড়াও ভোটের আগে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো হবে এবং ভোটারদের ভোট দেয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হবে।










