গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) ও ইউএসডিএর যৌথ অর্থায়নে তিনটি গবেষণা প্রকল্পের কর্মশালা উদ্বোধন হয়েছে। গতকাল অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, ড. মো. মাহিদুল ইসলাম মাসুমসহ অন্যরা। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এ প্রকল্পগুলোর মাধ্যমে আমরা শুধু গবেষণাই করব না, একে বাস্তবায়নের উপযোগী করে তুলব, কৃষকদের কাছে পৌঁছে দেব।’