ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় সাকিব হাসান পিয়াস নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পাড়া নাইয়েবের বাজার এলাকার কাজী সুরুজ মিয়ার ছেলে  ইঞ্জিনিয়ার সাকিব হাসান পিয়াস মোটরসাইকেলযোগে সিডস্টোর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর অফিসের সামনে ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিয়াস মারা যান। পিয়াস সম্প্রতি ডিপ্লোমা পাস করেন বলে পরিবারের লোকজন জানান।

হাইওয়ে পুলিশ বাসচালক নেত্রকোনা সদরের সুলেমান বেগের ছেলে রাজন মিয়াকে (৩২) গ্রেফতার ও বাসটি জব্দ করেছে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।