পাবনার ঈশ্বরদীতে পিকআপ চাপায় রিয়া খাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃদুল আলীর স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের নারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
দুর্ঘটনায় আহত তার স্বামী বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মৃদুল আলী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










